Nostra Lingua LAB Amazon-এ কিনুন

Corso di lingua italiana

বাংলায় ইতালিয়ান শিখুন, বর্ণমালা থেকে প্রতিদিনের কথা পর্যন্ত।

Nostra Lingua LAB বাংলাভাষীদের জন্য লেখা ইতালিয়ান ভাষার দুই খণ্ডের বই। প্রতিটা নিয়ম বাংলায় বোঝানো, বাংলার সাথে তুলনা করে, প্রতিটা শব্দের পাশে বাংলা অক্ষরে উচ্চারণ।

Parte prima · A1–A2Parte seconda · B1লেখক Anik Sardar

I libri

দুই খণ্ড, এক পথ

প্রথম খণ্ডে ভিত্তি তৈরি হয়: ধ্বনি, গ্রামার আর essere-avere। দ্বিতীয় খণ্ডে সেই ভিত্তি দিয়ে ক্রিয়া, বাক্য আর জীবনের জরুরি কথোপকথন।

Nostra Lingua LAB, Parte prima, বইয়ের কভার
PARTE PRIMA · A1–A2

প্রথম খণ্ড

L'alfabeto · La grammatica · I verbi

  • বর্ণমালা, ধ্বনি, শব্দ ও উচ্চারণ
  • বিশেষ্য, পুংলিঙ্গ-স্ত্রীলিঙ্গ, একবচন-বহুবচন
  • নির্দিষ্ট ও অনির্দিষ্ট আর্টিকেল
  • বিশেষণ, সর্বনাম, possessivi
  • Preposizioni, তারপর essere ও avere
€25১৮৪ পাতা
Nostra Lingua LAB, Parte seconda, বইয়ের কভার
PARTE SECONDA · B1

দ্বিতীয় খণ্ড

I verbi · Le frasi · La vita quotidiana

  • ১৬ ধরনের ক্রিয়া, ausiliari থেকে causativi
  • বাক্য গঠন আর দৈনন্দিন শব্দভাণ্ডার
  • বাসা, কাজ, সুপারমার্কেট, রেস্টুরেন্টের বাক্য
  • ডাক্তার, Questura, Comune, ব্যাংক, 112-এ কথা
  • বাস্তব জীবনের গল্প আর ৫০০টি ক্রিয়ার তালিকা
€30২৮৪ পাতা

দুই খণ্ড একসাথে

পুরো পাঠক্রম, শুরু থেকে B1 পর্যন্ত। একসাথে নিলে €10 কম।

€45€55€10 সাশ্রয়
WhatsApp-এ কম্বো অর্ডার

Dentro il libro

বইয়ের ভেতরে এক নজর

প্রতিটা অধ্যায় শুরু হয় "এই অধ্যায়ে আমরা কী শিখব" দিয়ে। তারপর বাংলায় ব্যাখ্যা, সূত্র, টেবিল, "মনে রাখো" বক্স আর ছোট সংলাপ।

Capitolo 14 · I verbiParte seconda

Passato prossimoসাম্প্রতিক অতীত: যে কাজ শেষ হয়ে গেছে

সূত্র  avere / essere (বর্তমান) + participio passato
-are → -ato · -ere → -uto · -ire → -ito
ioho parlatoআমি কথা বলেছি
tuhai parlatoতুমি কথা বলেছ
lui/leiha parlatoসে কথা বলেছে
noiabbiamo parlatoআমরা কথা বলেছি
voiavete parlatoতোমরা কথা বলেছ
lorohanno parlatoতারা কথা বলেছে

মনে রাখো: যাওয়া-আসা বা অবস্থা বদলের ক্রিয়ায় avere-এর বদলে essere বসে। Sono andato. আমি গিয়েছি।

Parte primaCapitolo 1 · L'alfabeto

C আর G-এর দুই রকম ধ্বনিপরের স্বরবর্ণ দেখে উচ্চারণ বদলায়

ca

কা

ci

চি

chi

কি

ge

জে

বাংলার সাথে তুলনা: বাংলায় "ক" সবসময় "ক"। ইতালিয়ানে c-এর পরে e বা i এলে সেটা "চ" হয়ে যায়: cena (চেনা), রাতের খাবার।

Buongiorno, mi dica.শুভ সকাল, বলুন।

Ho mal di testa.আমার মাথা ব্যথা।

Anteprima gratuita

কেনার আগে ফ্রি পড়ুন

দুই খণ্ডেরই সূচিপত্র আর প্রথম অধ্যায়ের কয়েকটা পাতা, PDF-এ। নিজে দেখে নিন বইটা আপনার জন্য কি না।

প্রথম খণ্ডের একটা পাতা: ইতালিয়ান বর্ণমালা আর বাংলা উচ্চারণের টেবিল
PARTE PRIMA

প্রথম খণ্ডের নমুনা

সূচিপত্র, লেখকের পরিচয় আর অধ্যায় ১: L'alfabeto italiano। ১৩ পাতা।

PDF খুলুন · ২.৩ MB
দ্বিতীয় খণ্ডের সূচিপত্র
PARTE SECONDA

দ্বিতীয় খণ্ডের নমুনা

পুরো সূচিপত্র আর অধ্যায় ১৪: I verbi italiani-র শুরু। ১৩ পাতা।

PDF খুলুন · ২.৭ MB

Lezione gratuita

এখনই একটা ছোট পাঠ নিন

বইয়ের প্রথম অধ্যায় থেকে বর্ণমালা, কয়েকটা জরুরি ক্রিয়া আর ৬টি প্রশ্নের কুইজ। শোনার বোতাম চাপলে ইতালিয়ান উচ্চারণ শুনবেন।

ইতালিয়ান বর্ণমালায় ২১টি অক্ষর। J, K, W, X, Y শুধু বিদেশি শব্দ আর নামে দেখা যায়।

Aa

নাম
a
উচ্চারণ
আ
শব্দ
Amico
অর্থ
বন্ধু

Video

ভিডিওতে শিখুন

ছোট ভিডিওতে প্রতিদিনের কাজের ইতালিয়ান, বাংলা ব্যাখ্যাসহ।

কাজে এই ৩টা বাক্য জানতেই হবেদৈনন্দিন বাক্য · ৩৯ সেকেন্ড
Nostra Lingua LAB অ্যাপশীঘ্রই আসছে · ১৫ সেকেন্ড

Per chi è

কাদের জন্য লেখা

ইতালিতে থাকা প্রবাসী

কাজ, কাগজপত্র আর দৈনন্দিন জীবনে আত্মবিশ্বাস নিয়ে কথা বলতে চান।

পরীক্ষার প্রস্তুতি

permesso, নাগরিকত্ব বা A2/B1 পরীক্ষার জন্য গোছানো পড়া দরকার।

ইতালি আসার আগে

ভিসা পেয়েছেন, আসার আগেই ভাষার ভিত্তি তৈরি করে রাখতে চান।

বাবা-মা

সন্তানের স্কুলের শিক্ষকের সাথে কথা বলতে আর তার পড়ায় সাহায্য করতে চান।

Recensioni

পাঠকেরা যা বলছেন

লেখক Anik Sardar

L'autore

"Impara in modo semplice, esercitati ogni giorno e vai avanti con fiducia."সহজভাবে শিখুন, প্রতিদিন অনুশীলন করুন, আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে যান।

ANIK SARDARলেখক · ইতালিয়ান ভাষার শিক্ষক

Anik Sardar ইতালিয়ান ভাষা আর ড্রাইভিং লাইসেন্সের থিওরি পড়ান। নিজে ইতালিয়ান শেখার অভিজ্ঞতা থেকেই Nostra Lingua LAB-এর শুরু: বাংলাদেশি কমিউনিটিকে সহজ আর কাজের উপায়ে ইতালিয়ান শেখানোর একটা প্রকল্প। তিনি AmarPatente-এর CEO ও সহ-প্রতিষ্ঠাতা, আর Italia 360-এর সহ-প্রতিষ্ঠাতা।

বইয়ের ডিজাইন ও লেআউট: Ronaldo Roy

Learn Italian · Bangla support

বই থেকে এবার অ্যাপে

বইয়ের পাঠ, প্রতিটা বাক্যে ভয়েস, আর ভেরিফাইড টিচারদের ক্লাস। সব এক জায়গায়, বাংলায়।

  • প্রতিটা শব্দ ও বাক্যে ভয়েস, ধীরে শোনার বোতামসহ
  • সব ক্রিয়ার সব কাল, সূত্রসহ
  • বাংলা বা ইতালিয়ানে সার্চ
  • ভেরিফাইড ইতালিয়ান শিক্ষক

শীঘ্রই আসছে · Android · iPhone


অ্যাপ এলে আমাকে জানান
অ্যাপের হোম স্ক্রিন অ্যাপের শিখুন স্ক্রিন

Domande

সাধারণ প্রশ্ন

একদম শুরু থেকে শিখতে পারব?

হ্যাঁ। প্রথম খণ্ড বর্ণমালা আর উচ্চারণ দিয়ে শুরু হয়। আগে কোনো ইতালিয়ান জানা লাগবে না।

কোন খণ্ড আগে কিনব?

নতুন হলে প্রথম খণ্ড (A1–A2)। আগে থেকে কিছুটা জানলে আর কাজের ভাষা দরকার হলে দ্বিতীয় খণ্ড (B1)। পুরো পথটা চাইলে দুই খণ্ড একসাথে নিন, €10 কম পড়বে।

কীভাবে কিনব?

Amazon থেকে সরাসরি অর্ডার করতে পারেন, ডেলিভারি Amazon করবে। দুই খণ্ড একসাথে নিতে বা কোনো প্রশ্ন থাকলে নিচের ফর্ম পূরণ করুন বা WhatsApp-এ মেসেজ দিন।

কেনার আগে দেখে নিতে পারব?

হ্যাঁ। উপরের "ফ্রি নমুনা" অংশে দুই খণ্ডের সূচিপত্র আর প্রথম অধ্যায়ের পাতা PDF-এ আছে।

বইয়ের ভাষা কী?

ব্যাখ্যা বাংলায়, উদাহরণ ইতালিয়ানে। উদাহরণের সাথে বাংলা অর্থ আর বাংলা অক্ষরে উচ্চারণ।

অ্যাপ কবে আসবে?

অ্যাপ এখন তৈরি হচ্ছে, Android আর iPhone দুটোতেই আসবে। খবর পেতে WhatsApp-এ মেসেজ দিয়ে রাখুন।

Ordina ora

অর্ডার করুন

ফর্মটা পূরণ করুন। আপনার অর্ডার একটা WhatsApp মেসেজে সাজানো হবে, আপনি শুধু পাঠাবেন। চাইলে সরাসরি Amazon থেকেও কিনতে পারেন।

WhatsApp

+39 350 809 0541

অর্ডারের তথ্য

মোট€45